জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রজ একটি গানে পারফর্ম করার জন্য দেড় কোটি রুপির প্রস্তাব পেয়েছেন।
জানা গেছে, দক্ষিণি অভিনেতা রাম চরণ তেজা অভিনীত অ্যাকশন ঘরানার ব্রুস লি ছবিতে একটি আইটেম গানে পারফর্মের জন্য ইলিয়ানাকে পছন্দ করা হয়। তবে বিশাল অঙ্কের প্রস্তাব দেয়া হলেও ইলিয়ানা রাজি হয়েছেন কি না সেটি এখনো নিশ্চিত হয়নি।
ব্রুস লি ছবিতে রাম চরণকে একজন স্ট্যান্টম্যানের ভূমিকায় দেখা যাবে। যেখানে তার নাম থাকবে ‘ব্রুস লি’। এটি পরিচালনা করছেন শ্রীনু ভাইটলা। ২০১২ সালে তেলেগু ছবিতে ইলিয়ানাকে শেষবার দেখা গিয়েছিল। এছাড়াও দেভুদু চেসিনা মানসুলু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ফের দক্ষিণি সিনেমায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ।
ইআর





