“মিলি মৈত্রীবন্ধনে গড়ি সংস্কৃতির সেতু ’’স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি)নাট্যকলা বিভাগের উদ্যোগে ২৮ অক্টোবর থেকে আট দিন ব্যাপী শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব।
রোববার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান উৎসব কমিটির আহবায়ক আরিফ হায়দার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাঙালী সংস্কৃতির অমলিন সেতুবন্ধনকে আরো মজবুত করার প্রত্যয়ে আগামী ২৮ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত আট দিন ব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসবের আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে ও ভারতীয় হাই কমিশনের সহযোগীতায় এ আয়োজনে অংশগ্রহন করবেন, রাজশাহী বিশ্বাবদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ব, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকার মহানগরীর ২ টি নাট্যদলসহ ভারতের ত্রিপুরা থেকে নাট্যভূমি, কলকাতা থেকে সুন্দরম ও কালিন্দী ব্রাত্যজন সহ বাংলাদেশ-ভারতের মোট ১০ টি নাট্যদল।
নাট্যোৎসবের উদ্ধোধন করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশ টেলিভিশনের মহা-পরিচালক মো. আব্দুল মান্নান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক প্রমুখ।
৮ দিন ব্যাপী উৎসবের প্রতিদিন ৬ টা ১৫ মিনিটে নাটক প্রদর্শিত হবে। ৩০ ও ৩১ অক্টোবর দু’দিন বিকাল ৫ টায় ও দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে। ৪ নভেম্বর রাত ৮ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান মাধ্যমেএই নাট্যোৎসব শেষ হবে।
এমএ





