শামীম ভাল চাকরী করে। বছর দুয়েক হল বিয়ে করেছে। স্ত্রী অদিতির সঙ্গে ভাব ভালবাসা ভালই। এবার স্ত্রীসহ শ্বশুড়বাড়ী যাওয়ার পরিকল্পনা আছে। তাই অদিতি বেশ খোশমেজাজে।
বিয়ের পর এই প্রথম বাবার বাড়ী যাচ্ছে সে। কিন্তু শামীম মোটেও খুশি নয়। কারণ অফিসে হাজার কাজের ঝামেলা রেখে ছুটি নিতে হয়েছে। এছাড়া শাশুড়ীকে পছন্দও করেনা সে! এই বিরক্তি নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে পানি পান করতে গিয়ে প্রায় বিপদেই পড়ে যাচ্ছিল সে। গলায় পানি আটকে গিয়েছিলো।
পানি গলা দিয়ে নামলো কিন্তু মুশকিল হল, হুট করে তার হেঁচকি শুরু হয়ে যাওয়াতে। শামীমের হেঁচকিতে বিপাকে পড়লেন অদিতি। শুরু হলো এই দম্পতির নতুন গল্প।
এমন গল্প নিয়ে এটিএন বাংলায় শনিবার (২৪ অক্টোবর) রাত ৮ টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘হেঁচকি’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।
এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও নাদিয়া। আরও আছেন শায়লা সাবি, কে এস ফিরোজ প্রমূখ।
ইআর





