‘একঝাঁক মৃত জোনাকি নামে একটি দীর্ঘ ধারাবাহিক পরিচালনা করেছেন খ্যাতিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নাটকটি এখন শুধু প্রচারের অপেক্ষায় রয়েছে।

এছাড়াও ঈদুল আযহা উপলক্ষে দুটি এক ঘন্টার নাটক পরিচালনা করেছেন এই অভিনেতা। নাটক দুটির নাম ‘সময় অসময়’এবং ‘ফেরা আর না ফেরার মাঝে’। দুটি নাটকেই পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।

এছাড়া ‘সময় ও অসময়’নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসিন রওশন, মৌটুসি বিশ্বাস প্রমুখ। ‘ফেরা আর না ফেরার মাঝে’নাটকটিতে অভিনয় করেছন রিচি সোলায়মান। আগামী ঈদে নাটক দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচারিত হবে বলে জানা গেছে।

ইআর