প্রায় একবছর পর আবারও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলে জনপ্রিয় মডেল-অভিনেত্রী শশী। কিচেন সেলফের একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে দেখা যাবে শশীকে। সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে শশী বললেন,''প্রায় এক বছর পর টিভি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। বিজ্ঞাপনের গল্পটা বেশ সুন্দর। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে।''

এই মুহুর্তে শশী ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি ধারাবাহিকেও নিয়মিত কাজ করেন এই অভিনেত্রী। উল্লেখ্য, শশী সর্বশেষ বিজ্ঞাপনে কাজ করেছিলেন গত বছর।

 

ইআর