ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ জলির চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে আজ। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ''অঙ্গার'' ছবিটির মধ্য দিয়ে তার এই অভিষেক ঘটতে যাচ্ছে।
আজ মহরতের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হবে এফডিসিতে। রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবিতে জলির বিপরীতে রয়েছেন কলকাতার নায়ক ওম।
এছাড়া এই ছবিতে আরও আরও অভিনয় করছেন অমিত হাসান , মুম্বইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই।
ইআর





