সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সূচনা আজাদ কাজ করলেন নতুন একটি টিভি বিজ্ঞাপনে। প্রাণ ''আরএফএল'' এর এই নতুন বিজ্ঞাপনটির শুটিং গতকাল থেকে শুরু হয়েছে।
আবুল খায়ের চাঁদ এর পরিচালনায় এই নতুন বিজ্ঞাপন সম্পর্কে সূচনা বললেন,''প্রাণ ''আরএফএল'' এর এই নতুন বিজ্ঞাপনটির থিম বেশ সুন্দর। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর বিজ্ঞাপনটির নির্মাতা আবুল খায়ের চাঁদ বিজ্ঞাপনটি অনেক যত্ন নিয়ে পরিচালনা করছেন। আশা করছি বিজ্ঞাপনটি প্রচার শুরু হবার পর দর্শকদের ভালই লাগবে।''
কথা প্রসঙ্গে সূচনা আরো জানালেন তিনি এই মুহুর্তে ডায়মন্ড ওয়ার্ল্ড ও সায়মন বিচ রিসোর্ট এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবেও কাজ করছেন। এছাড়া সামনে আরো কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে কথা চলছে তার।
ইআর





