বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ির বিষয়টি কারো অজানা নয়। নিজেদের প্রেমের সম্পর্ক চুকিয়ে ফেলেছেন, এমন খবর বলিপাড়ায় অনেকদিন থেকেই। এদিকে ছাড়াছাড়ির পর থেকেই একে অপরকে এড়িয়ে চলছেন তারা। এমনকি এ জন্য সিনেমার শুটিংও বন্ধ রেখেছিলেন দুজন। অবশেষে মুখোমুখি হলেন এ জুটি।
রণবীর এবং ক্যাটরিনার মধ্যে ছাড়াছাড়ির পর জাগ্গা জাসুস সিনেমার শুটিং বন্ধ রেখেছিলেন ক্যাটরিনা। মাঝে সিনেমাটির কিছু দৃশ্য ধারণের কাজ হয়। তবে সেখানে শুধু রণবীরই উপস্থিত ছিলেন। রিয়েল লাইফে না হলেও রিল লাইফের জন্য এক হয়েছেন তারা। অবশেষে জাগ্গা জাসুস সিনেমাটির শেষ পর্বের শুটিংয়ে হাজির হয়েছেন রণবীর এবং ক্যাটরিনা।
আগামী ১৫ দিন সিনেমাটির শুটিং করবেন তারা। এছাড়া সিনেমাটির শুটিংয়ের জন্য মরক্কো যাবেন এ জুটি। এর মধ্যে নিয়ে তাদের মধ্যে বরফ কিছুটা হলেও গলবে বলে মনে করছেন অনেকেই।
এমই





