১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি।

এবার ৭১ পেরিয়ে ৭২ বছরে পা রাখলেন এই কিংবদন্তি অভিনেতা। তার বাবা কলিম উদ্দিন আহম্মেদ ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অন্যতম প্রযোজক। মা গৃহিণী।

‘আমার জন্মভূমি’ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। এরপর ৮০ ও ৯০’র দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক-ফ্যান্টাসিসহ সবধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল।

এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন আলমগীর। শাবানার সঙ্গে জুটি হিসেবে তুমুল হিট ছিলেন আলমগীর। তবে তিনি কাজ করেছেন কবরী, ববিতা, রোজিনা, সুচরিতা, অঞ্জুসহ সমসাময়িক প্রায় সব নায়িকাদের বিপরীতেই।

এইচএন