সম্প্রতি দিল্লি ইউনিভার্সিটির এক ছাত্রীকে অপদস্ত করার দায়ের অভিযুক্ত সরবজিৎ সিং-কে নিয়ে মন্তব্য করার কারণে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী সোনক্ষী সিনহা।
টুইটারে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে সোনাক্ষী টুইট করেন।
তিনি লেখেন, ‘সেই ব্যক্তির কাছে আমি মাফ চাচ্ছি। আমি শিখেছি, ভুল করে কারো কাছে ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না।’

সোনাক্ষী বলেন, ‘একজন মেয়ে হওয়ায় অন্যদের মতো আমিও তার পক্ষ নিয়েছি। এবং অন্যদের মতো বিষয়টি নিয়ে আমি এখন লজ্জিত।’
এর আগে জেসলিন কর নামের একটি মেয়ে সবরজিতের ছবি ফেসবুকে আপলোড করে তাকে অপদস্ত করার ঘটনা বর্ণনা করেন। এরপর সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু তার এক দিন পরেই এক ব্যক্তি দাবি করেন তিনি ঘটনাটির প্রত্যক্ষদর্শী।
ব্যক্তিটি আরো জানান, মেয়েটি ঘটনাটিকে অতিরঞ্জিত করে বর্ণনা করেছে। এরপর মেয়েটির পক্ষ নেওয়ার জন্য সোনাক্ষী লজ্জিত বলে জানান।
এমকে





