বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার বিকেলে প্রদান করা হয় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজীবন সম্মাননা ও পুরস্কার তুলে দেন বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী ও অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যারা বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র বানাতে চাই, যারা স্বীধনতার বিপক্ষ শক্তি, তাদের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার নয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জঙ্গিবাদের গালে চপেটাঘাত। চলচ্চিত্র হচ্ছে একটা দেশের সমৃদ্ধির প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটা শক্তিশালী চলচ্চিত্রশিল্প মাধ্যম গড়ে উঠবে এ দেশে। আমরা সেই পথেই হাঁটছি।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ এমপি। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব মরতুজা আহমেদ।

একনজরে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩

শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ (প্রযোজক ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত), শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ কাহিনীকার গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ সংলাপ গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), প্রধান চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া (মৃত্তিকা মায়া), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী (যৌথভাবে) মৌসুমী (দেবদাস) ও শর্মিমালা (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা রাইসুল ইসলাম আসাদ (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী অপর্ণা ঘোষ (মৃত্তিকা মায়া), খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশিদ (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সাইফুল ইসলাম বাদল (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ শব্দ গ্রাহক কাজী সেলিম (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ সংগীত পরিচালক (যৌথভাবে) শওকত আলী ইমন (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী) ও একে আজাদ (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ গায়ক চন্দন সিনহা (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), শ্রেষ্ঠ গায়িকা (যৌথভাবে) সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা (দেবদাস), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী), শ্রেষ্ঠ সম্পাদক মো. শরিফুল ইসলাম রাসেল (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ শিল্পী নির্দেশক উত্তম গুহ (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ পোশাক ও অঙ্গসজ্জা ওয়াহিদা মল্লিক জলি (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ মেকাপম্যান আলী বাবুল (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ শিশুশিল্পী স্বচ্ছ (একই বৃত্তে), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার সৈয়দা অহিদা সাবরিনা (অন্তর্ধান), শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র শুনতে কি পাও (সারা আফরিন)।

জেআই