মানসিকভাবে অপ্রকৃতিস্থ মোশাররফ করিম। ইরেশ যাকেরের স্ত্রী পূর্ণিমাকে ভালোবাসেন তিনি। মাঝে মাঝেই পাগলামো করেন। মোশাররফের পাগলামোকে প্রশ্রয় দেন পূর্নিমা।

হঠাৎ করেই একদিন মোশাররফ করিম বললেন, ‘কানামাছি খেলব'। পূর্ণিমা তাকে নিয়ে আফতাব নগরে গেলেন। চারপাশে শত শত মানুষের ভিড়েই কানামাছি খেলে চলেছেন। মোশাররফ করিমের চোখ আগে বেধে দিলেন পূর্ণিমা। তারপর দুজন মিলে ছুটোছুটি করেন।

মূলত চরিত্রের প্রয়োজনেই তাদেরকে এভাবে কানামাছি খেলতে দেখা গেছে। তারা ‘প্রেম অথবা দু:স্বপ্নের রাতদিন’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করছেন। পরিচালনা করছেন তুহিন হোসেন। লিখেছেন নুর সিদ্দিকী। সম্প্রতি টেলিফিল্মের শুটিং শুরু হয়েছে।  কোরবানীর ঈদেই নাটকটি এনটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

ইআর