শিঘ্রই আসছে তরুন সঙ্গিত পরিচালক আতিক-এর কম্পজিশনে নতুন গানের অ্যালবাম "ভুল করেছি"। আধুনিক ধাঁচের এ অ্যালবামটির দু'টি গানেরই মিউজিক ভিডিওর কাজ চলছে, যার শিরোনাম-'আমি যারে ভালবাসি' ও 'উতলা বাতাস' এতে কন্ঠ দিয়েছেন কিশোর শিল্পী ইয়াছিন ও ডুয়েটে কন্ঠ দিয়েছেন (মেয়ে) শিল্পী পিয়।
সম্প্রতি রাজধানীর ইস্কাটনে স্টুডিও সম্পর্ক’তে গানের অডিও রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গান দু'টির গীতিকার সঞ্জয় শীল, আর সুর করেছেন, গোলাম সারোয়ার ও এস. রুহুল এবং মিউজিক কম্পোজিশন করেছেন এ সময়ের তরুন প্রতিভাবান সঙ্গিত পরিচালক আতিক।
গানগুলো সম্পর্কে সঙ্গিত পরিচালক আতিক বলেন, যেহেতু গানগুলো আধুনিক রোমান্টিক ধাঁচের তাই সব শ্রেণীর শ্রোতাদের কথা মাথায় রেখে মিউজিক কম্পোজ করা হয়েছে। আশা করি গানগুলো সবার ভাল লাগবে।
কেবি





