ক্যারিয়ারে পঞ্চমবারের মতো বড় পর্দায় আসছেন সময়ের অন্যতম আলোচিত নায়িকা পরী মনি। আসছে ১১ সেপ্টেম্বর ছবিটি সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সাভারের রানা প্লাজার (গার্মেন্টস) পোশাককর্মী রেশমাকে ১৭ দিন পর উদ্ধারের ঘটনায় নির্মিত চলচ্চিত্র ''রানা প্লাজা''। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পরী মনি। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন আরেক আলোচিত নায়ক সাইমন সাদিক।

পরী মণি বললেন,’ এই ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছি। শুটিং করার সময় আমি সেই বিভীষিকাময় দিনের ভেতর দিয়ে যাচ্ছিলাম এমনটাই বার বার মনে হয়েছে। নানা কারণে ছবিটি এতদিন আটকে ছিল। তবে আমি আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।‘‘রানা প্লাজা’ ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান।

উল্লেখ্য, পরী মণি অভিনীত মুক্তি প্রাপ্ত সিনেমার মধ্যে রয়েছে ভালোবাসা সীমাহীন, পাগলা দিওয়ানা, আরো ভালোবাসবো তোমায় এবং লাভার নাম্বার ওয়ান।

ইআর