শুটিংয়ের সেটে আহত হলেন শ্রদ্ধা কাপুর। রক অন ২-এর শুটিং থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি শিলং-এ এই ছবির শুটিং চলছিল। সেখানেই তাঁর চোখে আঘাত লাগে। এরপর বাড়ি ফিরে আসেন তিনি।

সময়ের সঙ্গে সঙ্গে তাঁর চোখের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে জানা গিয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাঁর কর্নিয়ায় আঘাত লেগেছে। তাই ব্যাথা ক্রমশ বেড়েই চলেছে। তাঁকে কয়েকদিন বিশ্রাম নিতে বলা হয়েছে।

শ্রদ্ধা জানিয়েছেন, আচমকা তাঁর মনে হল কিছু একটা এসে চোখে ঢুকে গেল। এরপর থেকেই শুরু হয় ব্যথা। কর্নিয়ায় খানিকটা ছড়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে শীঘ্রই তিনি শুটিং ফ্লোরে ফিরবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

রক অন ২-তে নয়া সংযোজন শ্রদ্ধা। এই ছবিতে একজন গায়িকার ভূমিকায় থাকবেন তিনি। এই প্রথমবার একই ছবিতে দেখা যাবে শ্রদ্ধা কাপূর ও ফারহান আখতার। আগামী বছরেই মুক্তি পাবে সেই ছবি।

এআই