এর আগে একই সঙ্গে এক নাটকে তিন চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন অভিনেতা মোশাররফ করিম। যমজ শিরোনামের নাটকটি এতটাই জনপ্রিয়তা পায় যে এ অভিনেতাকে নিয়ে যমজ নাটকের তিনটি সিক্যুয়াল তৈরি হয় পরপর। যার সবগুলোই ছিল দর্শকপ্রিয়।

সেই ধারাবাহিকতায় এবারের ঈদের জন্য তৈরি হয়েছে যমজ-এর চতুর্থ সিক্যুয়াল। এবারও নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

জনপ্রিয় নির্মাতা অনিমেশ আইচের লেখা ও চিত্রনাট্য থেকে নাটকটি তৈরি করেছেন আজাদ কালাম। এতে আরো অভিনয় করেছেন নিশা।

নির্মাতা সূত্রে জানা গেছে, এবারের নাটকটির গল্প এগিয়েছে একটি বিয়েবাড়ির নানা ঘটনা নিয়ে। এই নাটকে এবারও তিনটি চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

নাটকটি এবারের ঈদের দ্বিতীয় দিন ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে।

এমকে