আলোচিত চিত্রনায়িকা নিঝুম রুবিনা এবার অভিনয় করতে চলেছেন অনন্য মামুন পরিচালিত নতুন ছবি ''অস্তিত্ব'' তে। এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে।

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে রুবিনা বললেন,''দারুণ একটি কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ''অস্তিত্ব'' ছবিটি। আমি আনন্দিত এই ছবিটিতে অভিনয় করতে পেরে। এই ছবিতে দর্শকরা আমাকে একটু ভিন্ন লুকে দেখতে পাবেন। আশা করছি ছবিটিও সবার ভালো লাগবে।''

ছবিটিতে নিঝুম রুবিনা ছাড়াও আরও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা ও আরেফিন শুভ। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন অনন্য মামুন, কার্লোস সালেহ ও সোমেশ্বর অলি। আর প্রযোজনায় রয়েছেন কার্লোস সালেহ। জানা গেছে,শ্রীমঙ্গলে টানা ১২ দিন ছবিটির শুটিং চলবে।

ইআর