বলিউডে অভিষেকের অপেক্ষায় থাকা তারকা অভিনেতা সুনীল শেঠী কন্যা আথিয়া নিজের প্রথম ছবি মুক্তির আগেই জানালেন বলিউড এর তিন খানের সাথে তার কাজ করার ব্যাপক আগ্রহ!

সম্প্রতি আথিয়া জানিয়েছেন, তিনি শাহরুখ খানের অন্ধ ভক্ত।শাহরুখের প্রসঙ্গে উচ্ছ্বসিত আথিয়া বলছেন,এমন মানুষ সচরাচর দেখা যায় না। সাথে আথিয়া এও বলছেন যে, তিন খানের সঙ্গে কাজ করতে চান। যে দিন সুযোগ মিলবে, সে দিন আর কোনো দিকে তাকাবেন না তিনি।

উল্লেখ্য আথিয়া অভিনীত প্রথম ছবি ''হিরো'' প্রযোজনা করছেন বলিউড সুপার ষ্টার সালমান খান।

ইআর