বলিউডে একসময় সালমান খানের লেডিলাভ ছিলেন ঐশ্বরিয়া রাই। সে সময় সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেম বেশ চর্চিত ছিল। কিন্তু পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর পেরিয়ে গেছে এক দশকের বেশি সময়।

সম্পর্ক ভাঙার পর থেকে আজও মুখ দেখাদেখি বন্ধ ঐশ্বরিয়া রাই আর সালমান খানের। এর মধ্যে অভিষেক বচ্চনকে বিয়ে করে আরাধ্যা মা হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ে-সংসার-সন্তানের জন্য দীর্ঘদিন পাঁচ বছর বলিউড থেকে দূরে ছিলেন। সম্প্রতি আবারো তিনি বলিউডে ফিরছেন জাজবা সিনেমাটির মাধ্যমে।

আগামী সপ্তাহেই বলিউডে মুক্তি পেতে যাচ্ছে ঐশ্বরিয়া অভিনীত জাজবা সিনেমাটি। সিনেমার প্রমোশন উপলক্ষে সাধারণত টেলিভেশনের রিয়েলিটি শো অনুষ্ঠানে হাজির হয়ে থাকেন তারকারা।

আর সালমান খানও টেলিভেশনে শুরু করতে যাচ্ছেন রিয়েলিটি শো ‘বিগবস-৯’। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাই এক সাংবাদিক সালমান খানের কাছে জানতে চান, ‘তার রিয়েলিটি শোতে জাজবা সিনেমাটির প্রমোশনের জন্য ঐশ্বরিয়া কী আসবেন?’

এ প্রশ্নের প্রেক্ষিতে ওই সাংবাদিককে সালমান বলেন, ‘কী ইমোশনাল প্রশ্নটাই না করলেন আপনি!’ এরপরই সালমান দ্রুত মাইক রেখে দেন।

এমনকি সাংবাদিক সম্মেলনের শেষে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে যান তিনি। অনেকে আবার কান পেতে শুনেছেন সেই গানের কলি। বলিউডে গুঞ্জন, সে গান ছিল ‘আতে যাতে যো মিল তা হ্যায় তুমসা লাগতা নেহি’ (যার সঙ্গেই দেখা হোক না কেন, তোমার মতো কাউকে মনে হয় না )।

অনেকেই বলাবলি করছেন, ঐশ্বরিয়ার কথা ভেবেই কী এ গান গাইছিলেন সালমান? যতই হোক পুরোনো প্রেম বলে কথা!

এমআর