কারিনা কাপুর ও সাইফ আলি খানের বিয়ের চার বছর হতে চলল। ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করার পর কারিনা জানালেন নতুন কথা।
সম্প্রতি বলিউডের এ অভিনেত্রী জানান, এক শর্তেই সাইফ আলি খানকে বিয়ে করতে রাজি হয়েছিলেন তিনি।
আর তা হলো, সারাজীবন নিজের মতো কাজ করে যাবেন তিনি। নিজের অর্থ নিজেই উপার্জন করে চলার ক্ষেত্রে সাইফ সবসময় তাকে সমর্থন করবেন।
কারিনার পরবর্তী ছবি 'কি অ্যান্ড কা' ছবিতে এমন এক চরিত্রেই দেখা যাবে তাকে। এতে ক্যারিয়ার ওরিয়েন্টেড নারীর গৃহস্থ স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর।
ছবিতে দেখা যায়, কারিনা ব্যস্ত তার কর্মজীবন নিয়ে, অর্জুন ব্যস্ত ঘরের কাজকর্ম, রান্নাবান্না থেকে শুরু করে সবকিছু গোছানো নিয়ে।
নতুন ধারার এ ছবিটি পরিচালনা করেছেন আর বাল্কি। সম্প্রতি ছবিটির প্রচারণায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা জানান এ অভিনেত্রী।
এসএম





