সানি লিওনের পর বিগ বসের ঘরে ফের এক পর্ন স্টার? রিয়েলিটি শো বিগ বস-৯-এ যোগ দিতে পারেন লেবাননি-আমেরিকান অ্যাডাল্ট স্টার মিয়া খলিফা। সূত্রের খবর, তার কাছে এ ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে।

বিগ বসের আয়োজক সংস্থা শো-এর আকর্ষণ বাড়ানোর জন্য মিয়া খলিফার সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কালার্স এবার বিগ বসের জন্য বেশ কয়েকজন সেলিব্রিটিকে প্রস্তাব দিয়েছে। তাদের মধ্যে অন্যতম মিয়া খলিফা।এখন প্রশ্ন, মিয়া কি শুরু থেকেই থাকবেন, না তাকে ওয়াইল্ড এন্ট্রি দেওয়া হবে? অথবা গেস্ট হিসেবে বিগ বসের ঘরে আসবেন?

উল্লেখ্য, বিগ বসে যোগ নিয়ে নজর কেড়েছিলেন সানি লিওন। ভারতে পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে এই শো সানির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করা হয়। বিগ বস থেকেই সানি বলিউডে পা রেখেছিলেন সানি। এমনটা কি মিয়া খলিফার ক্ষেত্রেও হতে চলেছে?

এবারও বিগ বসের হোস্ট করবেন সালমান খান। আগামী অক্টোবর থেকে এই শো শুরু হবে।

ইআর