শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। আজ শনিবার একটি নাটকের শুটিং চলাকালে চুড়ি ভেঙে মৌসুমীর হাতে ঢুকে যায়। এতে হাতের অনেকটা জায়গা কেটে যায় এবং রক্তক্ষরণ হয়।

এ জন্য স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাও নিতে হেয়েছে তাকে। মৌসুমী হামিদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘‘কালিয়াকৈরে ‘সংকট’ নাটকের শুটিং করছি। একটি দৃশ্যের শট দিচ্ছিলাম। কিন্তু কখন যে চুড়ি ভেঙে হাতে ঢুকে যায় টের পাইনি।

পরিচালক স্ক্রিনে আমার হাতে রক্ত দেখতে পান। রক্তপাত বন্ধ হচ্ছিল না। যে কারণে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।

হাতে ৬টি সেলাই পড়েছে। এখন রক্তক্ষরণ বন্ধ হয়েছে। ব্যথার ইনজেকশনও নিয়েছি। এখন ভালো আছি।’’

এসএম