জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ভিশনের ব্র্যান্ড এম্বেসেডর হিসেবে দেখা যাবে। আগামীকাল রাজধানীর এক রেস্তোরায় চুক্তি সাক্ষরের অনু্ষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
জানা যায়, এ পণ্যের হয়ে জাহিদ হাসান বিজ্ঞাপনে অংশ নেবার পাশাপাশি নানা ধরণের প্রচারণামূলক কাজেও অংশ নেবেন।
তুমুল জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে বেশ কিছু এক ঘন্টা ও ধারাবাহিক নাটকের কাজে ব্যস্ত রয়েছেন। আসছে ঈদে আরও কিছু জনপ্রিয় নাটক নিয়ে তিনি হাজির হবেন।
এছাড়া, একসঙ্গে দুটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তিনি। নাটক দুটি হচ্ছে ‘ভ্যাগাবন্ড’ ও ‘রাজু ৪২০’। দুটি নাটক রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান নিজেই। ইতোমধ্যেই ‘ভ্যাগাবন্ড’ ধারাবাহিকের কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে।বর্তমানে তিনি ‘রাজু ৪২০’ এর শুটিং করছেন।
এদিকে জাহিদ হাসান অভিনীত ‘সাহেব বাবুর বৈঠকখানা’ একটি স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। জাহিদ হাসান জানান, শিগগিরই ‘ভ্যাগাবন্ড’ বাংলাভিশনে এবং ‘রাজু ৪২০’ এটিএন বাংলায় প্রচার শুরু হবে। অন্যদিকে ‘এজেন্ট থ্রি’ নামের একটি বাণিজ্যিক চলচ্চিত্রে জাহিদ হাসান খুব শিগগিরই এ্যান্টি হিরো হিসেবে অভিনয় করবেন।
এইচ ই





