বলিউডে কান পাতলেই ‘জগ্গা জাসুস’নিয়ে এখন নানা কথা ভেসে আসছে। বিভিন্ন কারণে ছবিটি ধাক্কা খাচ্ছে, মুক্তির দিনও পিছিয়ে যেতে পারে বলে জল্পনা। কিন্তু এই সব গুজব থেকে নিজেকে এবং বয়ফ্রেন্ড রণবীর কপূরকে সরিয়ে নিলেন ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা জানান, তারা ছবির একটি দৃশ্যও রি-শুট করেননি। অর্থাৎ, ছবি তৈরিতে দেরি যে তাদের জন্য নয়, সেই কথা ঠারেঠোরে জানিয়ে দিয়েছেন নায়িকা। তবে শুটিংয়ের অধিকাংশই যে হয়ে গিয়েছে, সে কথা আগেই জানিয়েছিলেন ক্যাট। পাশাপাশি পরিচালক অনুরাগ বসুর অকুণ্ঠ প্রশংসাও শোনা গিয়েছে ক্যাটরিনার মুখে।

ইআর