বিনোদন ডেস্ক: গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ির একটি হাসপাতালে হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ভুবন ওই গাড়ি কিনেছিলেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরাতন একটি গাড়ি কিনে চালানো শিখতে গিয়ে হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে।

এতে দুর্ঘটনায় পড়ে গিয়ে বুকে আঘাত পান তিনি।ভুবনের বুকের এক্স-রে করানো হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আপাতত সুস্থ রয়েছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বদ্যকার। সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, আপাতত চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকের কাছ আশ্বাস পেয়ে চিন্তা মুক্ত হয়েছেন ভুবনের পরিবার। মঙ্গলবার সকালেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি ভুবন বাদ্যকর জানিয়েছিলেন, আর বাদাম বিক্রি করবেন না তিনি। তার দাবি, তিনি সেলেব্রিটি হয়ে গিয়েছেন। যদি এখন বাদাম বিক্রি করতে যান, তাহলে তার চারপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে, তাই বাদাম বিক্রি করা সম্ভব হয় না। সেই কারণে এবার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি।

ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা টাকা দেওয়া হবে তাকে।

এইচএন