সম্প্রতি তিনি রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত 'আরআরআর'র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ এরপরই মহেশ বাবুর সঙ্গে জঙ্গল অ্যাডভেঞ্চারে কাজ করবেন রাজামৌলি।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, রাজামৌলি এবং তার বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ তাদের পরবর্তী বিগ বাজেটের সিনেমার জন্য আল্লু অর্জুনের সাথে একটি কথোপকথন শুরু করেছেন।
সব ঠিক থাকলে প্রথমবারের মতো তিনি আল্লু অর্জুনের সঙ্গে কাজ করবেন। আশা করা হচ্ছে, সিনেমাটির শুটিং আগামী বছরে শুরু হবে।
এইচএন





