সালমান খান এবং সনু নিগমকের মনোমালিন্য নিয়ে এখন বেশ কল্পনা জল্পনা চলছে বলিউড পাড়ায়। শোনা যাচ্ছে, সলমন নাকি অপমান করেছেন সনু নিগমকে!

দিন কয়েক আগে ইন্ডাস্ট্রিতে গুলশন কুমারের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গান গেয়ে সনু দর্শকদের মাতিয়ে দেন। অনুষ্ঠানে এসেছিলেন সালমানও।

কিন্তু মঞ্চে উঠে তিনি এমন কিছু কথা বলেন যে সকলে অবাক হয়ে যান। শোনা যাচ্ছে, সালমান বলেছিলেন সিনেমায় তাঁর গানের জন্য আর প্লেব্যাক শিল্পীর প্রয়োজন হবে না। তাঁর নিজের কণ্ঠ খুবই ভাল। তাই তাঁর সনু বা অন্য কোন শিল্পীর প্রয়োজন নেই। সালমানের এই কথাতেই নাকি দুঃখ পেয়েছিলেন সনু।

বলিউডে গায়ক এবং নায়কের মনোমালিন্য নিয়ে জোর জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ার একাংশও এই ঘটনা নিয়ে হইচই শুরু করে। এর মধ্যেই সোমবার তড়িঘড়ি সনু টুইট করে জানিয়েছেন, ‘সলমনের সঙ্গে আমার কোনও ঝামেলা হয়নি। কে বা কারা এমন খবর রটাচ্ছে জানি না।’

সত্যিই কী এমন কোনও ঘটনা ঘটেছিল? সনু নিগমের টুইটের পর এ নিয়ে আরও জলঘোলা হচ্ছে। অনেকেই বলছেন, সলমনকে খুশি রাখতেই নাকি সনুর এই টুইট!

গান নিয়ে সালমান-সনুর ঝামেলা যদিও এই প্রথম নয়। এর আগে ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানের রেকর্ডিংয়ের সময়ও সনুর সঙ্গে সালমান বচসায় জড়িয়ে পড়েছিলেন।

এআই