রাজধানীর ধানমন্ডিতে গাছের ডাল গায়ে পড়ে নিহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু (৫৫)।
আজ সোমবার বিকাল ৩টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসাতালের পাশে ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ গাছের একটি ডাল তার মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় ল্যাবএইড হাসাপাতলে নেয়ার পর বিকাল ৪টার দিকে চিকিৎসক খালিদ মাহমুদকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার লাশ ল্যাবএইড হাসপাতালে রয়েছে। এদিকে খালেদ মাহমুদের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে এসেছেন তার সহকর্মী ইয়েরা। তার স্ত্রী চিত্রশিল্পী কনক চাঁপা।
১৯৬০ সালে জন্ম নেন খালিদ মাহমুদ মিঠু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এই নির্মাতার প্রথম চলচ্চিত্র 'গহীনে শব্দ' মুক্তি পেয়েছিল ২০১০ সালের ২৬ মার্চ। এই চলচ্চিত্রের জন্যই সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিঠু। মিঠু পরিচালিত অপর চলচ্চিত্র 'জোনাকির আলো'।
এআই





