দাম্পত্য জীবন নিয়ে কখনোই শোনা যায়নি কোনো কলহ বা দ্বদ্ধে সংবাদ। অথচ হঠাৎ করেই ইতি টানলেন পাচ বছরের সাংসারিক জীবন। নিজের টুইটার একাউন্ট থেকে কঙ্কণা সেন শর্মা নিজেই জানালেন, রণবীর শোরের সঙ্গে তার বিচ্ছেদের খবর।
বিয়ের আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কঙ্কণা তিন বছর চুটিয়ে প্রেম করেন। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড তারকা রণবীর শোরে’র সঙ্গে। জাকজমকপূর্ণ না করে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন তারা।
অল্প কিছুদিনের মধ্যেই ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান- হারুন। সবকিছু ভালভাবেই চলছিলো বলেই ধরে নিয়েছিলো সবাই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সোমবার বেলা ২টার দিকে নিজের ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে কঙ্কণা বলেন, রণবীর ও আমি সমঝোতার ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা নিজেদের বন্ধুত্ব অব্যাহত রাখবো এবং আমাদের ছেলের যৌথ অভিভাবক হিসেবে থাকবো। আপনাদের সবার সমর্থন প্রত্যাশা করছি। ধন্যবাদ।
তবে কেন এই সিদ্ধান্ত তা বলেননি কঙ্কণা। আর এখনো কোনো মন্তব্য করেননি রণবীর শোরে। সূত্র: এনডিটিভি
জেআই





