বাংলা নাটকে বিভিন্ন রূপে হাজির হওয়া মোশাররফ করিম। আবারও আসছেন তার অনন্য সিরিজ যমজ নিয়ে। তবে 'এবার যমজ-৫'।
আবারো 'কদু', 'এইক্কা', 'নেইক্কা' এই তিনটি ভিন্নরূপে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকের নাম যমজ-৫।
অবশ্য বছর দু-এক ধরেই এই সিরিজ নাটকটি টিভি দর্শকের কাছে খুবই পরিচিত। এ সিরিজে প্রতিবারই ভিন্ন ভিন্ন গল্প নিয়ে হাজির হন বাবা ও দুই ছেলে। দুই ছেলের একজন একটু বোকা আর অন্যজন চালাক-চতুর। সব সময় বাবা ও দুই ছেলের চরিত্রেই অভিনয় করে আসছেন মোশাররফ করিম।
এবারো ভিন্ন গল্প নিয়ে এই বাবা ও দুই ছেলের চরিত্রে মোশাররফ করিমকে দেখবেন দর্শকেরা।
যমজ নাটকের নির্মাতা আজাদ কালাম। আর চিত্রনাট্য অনিমেষ আইচের।
আগামী এপ্রিলের শেষ দিকে এই যমজ-৫ নাটকের শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা আজাদ কালাম।
মূল তিন চরিত্রে যথারীতি মোশাররফ করিমই থাকছেন। এরই মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। নাটকটি প্রসঙ্গে আজাদ কালাম বলেছেন, একটা টিভি নাটক দর্শকের কাছে এত জনপ্রিয় হতে পারে! দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ।
উল্লেখ্য যে, গ্রামের গলেপর এই নাটকের শুটিং হবে ধামরাইয়ে।
এমআইএস।





