সময়ের আলোচিত চিত্রনায়ক আনিসুর রহমান মিলন এবার যোগ দিলেন ‘রাজনীতিতে’! ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে ছবিটিতে এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলনকে।

তরুণ পরিচালক বুলবুল বিশ্বাস’র ‘রাজনীতি’ ছবিটিতে প্রথমে শাকিব খান , পিয়া বিপাশা ও জায়েদ খানের অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে শর্ত ভাঙ্গার কারণ দেখিয়ে পিয়া বিপাশাকে ছবি থেকে বাদ দেয়া হয়।
পরবর্তীতে ছবি থেকে জায়েদ খানকে বাদ দিয়ে তার জায়গাতে নেয়া হয়েছে আনিসুর রহমান মিলনকে। আগামীকাল সোমবার থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এদিকে গেল ২৩ অক্টোবর জায়েদ খান অভিনীত ‘নগর মাস্তান’ ও আনিসুর রহমান মিলন অভিনীত ‘ভালোবাসার গল্প’ ছবি দুটি মুক্তি পেয়েছে।

ইআর