বিশ্বমানের ক্যানসার চিকিৎসা মিলবে গণস্বাস্থ্যে
স্বাধীন বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে প্রথম স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের সহায়তায় ভারতের মেঘালয়ে ৪৮০ বেডের ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে এর যাত্রা। স্বাধীনতার পর সেই হাসপাতাল নতুন করে স্থাপিত হয় ঢাকার ইস্কাটনে। পরে সেটির নাম গণস্বাস্থ্য হাসপাতাল হয়ে ৩৫ একর জায়গা নিয়ে সাভারে স্থানান্তরিত হয়।
ঝুঁকিতে যারা ধূমপান না করেও ফুসফুসে ক্যানসার
ধূমপান করেন না, এমন ব্যক্তিরও ফুসফুসের ক্যানসার হতে পারে। বংশগত বৈশিষ্ট্য, বিরল জিনগত পরিবর্তন ও পরিবেশের বিষাক্ত উপাদান এ ঝুঁকি বাড়াতে পারে। সম্প্রতি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। তার ধূমপানের অভ্যাস বা অতীতে ধূমপানের ইতিহাস জানা যায়নি। অস্ত্রোপচারের পর টিস্যু পরীক্ষায় তার ক্যানসার শনাক্ত হয়। তার অসুস্থতা আবারও সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ধূমপান না করেও কেন ফুসফুসের ক্যানসার হয়, আর কারা রয়েছেন বেশি ঝুঁকিতে?
স্তন ক্যানসার সচেতনতায় ‘ডি-উইমেন’-এর ‘পিঙ্ক ডে’
আন্তর্জাতিক স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে বিশেষ ‘পিঙ্ক ডে’ উদযাপন করেছে দারাজ বাংলাদেশের নারী কর্মীদের প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’। স্তন ক্যানসারে আক্রান্ত সবার প্রতি সংহতি প্রকাশ এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরতে প্রতিষ্ঠানটির কর্মীরা এদিন গোলাপি পোশাক পরিধান করে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। পাঁচ বছর ধরে চলা এই লড়াইয়ের মধ্যে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাকে। জানালেন, মাস তিনেক আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়েছে তার; আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।
‘বাংলাদেশ থেকে ক্যানসারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটা দেশ’
বাংলাদেশে উৎপাদিত ক্যানসারের ওষুধ কিনতে তিউনিশিয়াসহ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
















