প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ১৪১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ৮১ জন এবং ঢাকার বাইরে ৬০ জন ভর্তি ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন হাজার ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৯ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী। এদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৯ জন নারী।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এমএইচ





