রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
নতুন রোগী ভর্তি হওয়ায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।
এস
