এ সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৮ জনই রয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৮ জন।
২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮২ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
এন





