শনিবার (২১ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, “সর্বশেষ মারা যাওয়া নারী বাকলিয়ার বাসিন্দা। কোভিড-১৯ পজিটিভ আসার পর গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে শুক্রবার দুপুরে তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।”

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের এপিক হেলথ কেয়ারে ২ জন, শেভরনে ৩ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে চলতি মাসে মোট আক্রান্ত দাঁড়াল ৬২ জনে, মৃত্যু হয়েছে ২ জনের।”

এমএম