এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭৭ জনই আছে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩ হাজার ৭৬৬ জন।
শনিবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন ও সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ২২২ জন।
এমএম