রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাম সন্দেহে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হাম সন্দেহে মৃত্যু হয়েছে ৯৫৬ জনের।
এর আগে শনিবার নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছিল। ওইদিন নতুন করে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ১ হাজার ২০ জন শিশু।
স্বাস্থ্য অধিদফতর নিয়মিতভাবে হাম পরিস্থিতি পর্যবেক্ষণ ও আক্রান্তদের চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রকাশ করছে।
এস





