রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ আয়োজনের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তা থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের নতুন তফসিল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে ভোটের নির্দিষ্ট তারিখও এখনো ঘোষণা করা যাচ্ছে না।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

এদিকে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানান ইসি মাছউদ।

নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউপি নির্বাচন জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি।

এস