শনিবার (২৬ নভেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে জানা গেছে এসব তথ্য।
ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তে শীর্ষে ছিল জাপান। আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন এবং এ রোগে মারা গেছেন ১০০ জন।
অন্যদিকে, ব্রাজিলে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ৮৮৯ জন।
এ ছাড়া ফ্রান্সে ৬৮ জনের মৃত্যু এবং শনাক্ত ৪৮ হাজার ৬১৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫৮ জন এবং আক্রান্ত ৯ হাজার ৫১৩ জন। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ৫৫ জন এবং আক্রান্ত ৫৩ হাজার ৯৯৮ জন। রাশিয়ায় মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ৫ হাজার ৯৯২ জন।
তাইওয়ানে মৃত্যু ৫৬ জন এবং আক্রান্ত ১৪ হাজার ১৯৫ জন। জাপানে মৃত্যু ১০০ জন এবং আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ২৪১ জন। এরমধ্যে ৬৬ লাখ ৩৫ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৪২ লাখ ৭ হাজার ৫৮২ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এন





