রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাসহ সব বিভাগেই নতুন রোগী শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ১০৪ জন, ঢাকার বাইরে বিভাগীয় এলাকায় ২০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৮২ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৭ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের কারণে এডিস মশার বিস্তার বেড়ে গেছে। নাগরিকদের সতর্কতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিয়েছে তারা।

এনএইচ