বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
ডা. শাহনেওয়াজ দেওয়ান বর্তমানে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক (নেফ্রোলজি) হিসেবে কর্মরত। তিনি কিডনি বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক।
এছাড়া বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ২০২৪ সালের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
এমএম