সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ২৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ২২টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ ভাগ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ০৩ ভাগ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ ভাগ। সূত্র : বাসস

এমআই