স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কেউ জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ (মঙ্গলবার)স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তবেবাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম আরও বলেন, তা সত্ত্বেও দেশে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন দেশে জিকা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গণমাধ্যমের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খবর যেটুকু, সেটুকুই দেবেন। বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই। এমন খবর পরিবেশন করবেন না, যাতে মানুষ আতঙ্কিত হয়।

জিকা ভাইরাস ঠেকানোর প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক আবুল খায়ের মো. শামসুজ্জামান বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী যেসব ব্যবস্থা নেওয়া দরকার, তার সবকিছুই নেওয়া হয়েছে।

শামসুজ্জামান বলেন, ডব্লিউএইচওর বিশ্বব্যাপী স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারির দিনই বাংলাদেশের সবগুলো নৌ, স্থল ও বিমানবন্দরে জিকা ভাইরাসের ব্যাপারে ব্যাপক নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশে কারও দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি জানিয়ে নাসিম বলেন, জিকা ভাইরাস বহনকারী কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক বলেন, জিকার সংক্রমণ হয়েছে—এমন দেশ থেকে কেউ যদি বাংলাদেশে প্রবেশ করেন, তাহলে তাঁর প্রবেশস্থল থেকে থেকে বাড়ি পর্যন্ত নজরদারির ব্যবস্থা আছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোগটি প্রাণঘাতী নয়। এই ভাইরাসবাহী মশা দেশে আছে কি না, তা দেখার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে।

কেবি