ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) পরিচালক এবং ঔষধ প্রশাসন পরিদপ্তরের মহা পরিচালক (ডিজি) পদে রদবদল হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে বর্তমানে প্রেষণে কর্মরত মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানকে ঔষধ প্রশাসন পরিদপ্তরের ডিজি পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে ঔষধ প্রশাসন পরিদপ্তরের বর্তমান ডিজি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিককে বাংলাদেশ সেনবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
একে