শ্রীমঙ্গলে চা বাগান এবং লাউয়াছড়ার বন ও বন্য প্রানীর ইতিহাস জানতে নর্থ সাউথ বিশ্ববিদ্যায়ের মিডিয়া কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের উদ্যেগে একাডেমিক ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও নিউমিডিয়া কোর্সের একদল শিক্ষার্থী দিনব্যাপী শ্রীমঙ্গলে চা বাগান, লাউয়াছড়া বন ও মাধবপুর লেক ভ্রমন করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্বাবধানে ৪৩ জন শিক্ষার্থী শ্রীমঙ্গলের চা শিল্প এবং লাউয়াছড়ার বন, বন্যপ্রানী, জীব বৈচিত্রের সম্যক ধারনা নেন। এছাড়াও কোর্স এ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে ভিন্ন ভিন্ন ডকুমেন্টারী তৈরী করেন, পাশাপাশি মাধবপুর লেক ও চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন। নিউ মিডিয়া শিক্ষার্থী সামিহা নুর কনা বলেন - এতোদিন শুধু ক্লাশরুম থিওরিটিক্যাল পড়েছি, এখানে এসে হাতে-কলমে আরো বেশি শিখতে পারছি। গ্রামের মানুষের জীবনবোধ সর্ম্পকে জানতে পারছি, তাদেরক নিয়ে অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারী তৈরী করতে পারছি। নিজের কাছে খুব ভাল লাগছে।

373300718_10159737068007503_7364289154682976560_n

আরেক শিক্ষার্থী সাইয়্যেদ ইরতেজা বলেন- এটা আমার শেষ সেমিস্টার ছিল কিন্তু শেষ সেমিস্টারটা যেন অনেক প্রাপ্তির মধ্যে দিয়েই শেষ হচ্ছে। এখানে এসে আমার অনুভূতি হচ্ছে এরকম একটা ফিল্ড ট্রিপ অনেক আগেই দরকার ছিল, এতোদিন আমরা শুধ্ ুচার দেয়ালের মাঝেই ছিলাম কিন্তু আজ প্রকৃতির সান্নিধ্যে আসতে পেরে অনেক শান্তি লাগছে, এখানে অনেক বন্যপ্রানী সর্ম্পকে ধারনা হচ্ছে। চা-শিল্প ও এখানকার খেটে খাওয়া মানুষের গল্প জানতে পারছি ও অনেক নতুন কিছু শিখছি।

“প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরো বেশি গবেষনাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ ধারন করতে পারে: ড. শরীফুল ইসলাম ইমশিয়াত”

এ বিষয়ে কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম ইমশিয়াত বলেন- প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরো বেশি গবেষনাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ ধারন করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরী হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন এন্ড জানালিজম বিভাগের টেলিভিশন অ্যান্ড মিডিয়া কোর্সটি জিইডি কোর্স হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাক সারা ফেলেছে। বর্তমানে ২০টি সেকশনে এক হাজার ছাত্র-ছাত্রী কোর্সটি করছে বলেও জানিয়েছেন।