সৌদি আরবের বাদশা তার মন্ত্রী সভায় বড় ধরণের রদবদল করেছেন। যার ফলে নতুন এক প্রজন্ম তার উত্তরাধিকারী হতে চলেছে।

বাদশা সালমান তার ভাইয়ের ছেলে এবং বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফকে যুবরাজ পদে অভিষিক্ত করেছেন।

এই পদক্ষেপের ফলে বোঝা যাচ্ছে বাদশা সালমান তার পূর্বসূরিদের অধ্যায় থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় রয়েছেন।

এবছরের ২৩ জানুয়ারি মারা যান সৌদি আরবের বাদশা আবদুল্লাহ। এরপর সৌদি আরবের বাদশা হন সালমান। তিনি মন্ত্রীসভায় রদবদল আনলেন এখন।

প্রিন্স বিন নায়েফ এবং মোহাম্মেদ বিন সালমান পরবর্তী যুবরাজ হওয়ায় নতুন এক প্রজন্ম রাজতন্ত্রকে নেতৃত্ব দেবে।

প্রিন্স বিন নায়েবের যুবরাজ হিসেবে অভিষেকের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে বলেই মনে করা হচ্ছে।

এসএইচ