সৌদি আরবে নারীদের গাড়ি চালনা নিষিদ্ধ থাকলেও দেশটিতে প্রথম নারী বিমান পাইলট হিসেবে আত্মপ্রকাশ করেছেন হানাদি জাকারিয়া আল-হিন্দি।
হিন্দি বলেন, পুরুষ হিসেবে নারীরাও সব ধরনের কাজ করতে সক্ষম। তিনি ২০১৪ সালে তার পাইলটের লাইসেন্স লাভ করেন।
তিনি জন্মগ্রহণ করেন ১৯৭৮ সালে। শিক্ষাজীবনের শুরুতে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টিতে পড়াশুনা করলেও পরে মিডইস্ট এভিয়েশন একাডেমিতে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিতে জর্ডান যাওয়ার সিদ্ধান্ত নেন।
তবে হিন্দি একা নন। ইয়াসমিন মোহাম্মদ আল-মাইমানি নামের আরেক নারীও সৌদি আরবে পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।(সূত্র:মিডলইস্ট মনিটর)

এমবিএইচ