লিবিয়ায় পুলিশের হেডকোয়ার্টারে বন্দুকধারীরা ভয়াবহ হামলা চালিয়েছে। হেডকোয়ার্টারটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজীতে অবস্থিত।
এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আরো কয়েকটি হামলা চালানো হয়েছে। শুক্রবারের এসব হামলায় ৫ পুলিশ ও এক সৈন্য নিহত হয়েছেন। হাসপাতাল ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।
বেনগাজীর সামরিক সূত্রে জানা গেছে, বন্দুকধারীরা হামলা চালালে সেনারা তা প্রতিহত করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষে ৫ সেনা নিহতের পাশাপাশি ১২ জন আহত হন। আরোও তিনজন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বন্দুকধারীরা অস্ত্রবাহী একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে, পুলিশ গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।
উল্লেখ্য, মাত্র কদিন আগেই বেনগাজীর স্পেশাল ফোর্সের ব্যারাকে গাড়িবোমা হামলা চালানো হয়। ওই হামলায় দুই সেনা নিহত ও তিনজন আহত হয়েছিলেন। সূত্র: আলজাজিরা
[b]ঢাকা, ০২ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
লিবিয়ায় বন্দুকধারীদের হামলায় ৮ সেনার প্রাণহানি
লিবিয়ায় পুলিশের হেডকোয়ার্টারে বন্দুকধারীরা ভয়াবহ হামলা চালিয়েছে। হেডকোয়ার্টারটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজীতে অবস্থিত। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আরো কয়েকটি হামলা চালানো হয়েছে।





