প্রতি বছরের মত এবছরও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করল ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা। এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়াম-এ ছিল নানা অনুষ্ঠান। বিজয় দিবসের দিন বিশেষ অতিথি হয়ে ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ২৭ জন মুক্তিযোদ্ধার এক প্রতিনিধি দল।
উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার উর্ধতন কর্মকর্তারাও। সবশেষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সেনা বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফট্যান্ট জেনারেল এম.এম.এস.রাই, নৌবাহিনীর পূবাঞ্চলীয় প্রধান প্রধান ভাইস অ্যাডমিরল সতীশ সোনি এবং বিমানবাহিনীর (পূর্বাঞ্চলী) তরফে এইচ.জে.ওয়ালিয়া সহ তিনবাহিনীর উচ্চপদস্ত কর্মকর্তারা।
এর পর সেনাবাহিনীর মাঠে আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধ সম্বলিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলটি। সেই স্মৃতি বিজরিত দৃশ্য দেখে দলের অনেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন।
জেআই





